ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা নগরীর কেওয়াটখালী এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ব্রহ্মপুত্র নদে লাশ ভাসতে দেখে থানায় দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




