ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ২৬, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণি সম্পদ হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, নকলা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, খামারি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!