ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত রোহিত শর্মা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ (পুরুষ)। মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

Shamol Bangla Ads

এ সময় আইসিসির চেয়ারম্যান জয় শাহ বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছে। রোহিত ২০২৪ আসরের টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে অবসর ঘোষণা করেন তিনি।

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসর মাঠে গড়িয়েছিল। রোহিত ওই আসর থেকে ২০২৪ সালের আসর পর্যন্ত নয় আসরেই খেলেছেন। বিশ্বকাপে ৪৭ ম্যাচ খেলে ১২২০ রান করেছেন তিনি।

Shamol Bangla Ads

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে রোহিত বলেন, ‘ভারতে বিশ্বকাপ ফেরাতে এবং শুভেচ্ছাদূত হিসেবে এবারের বিশ্বকাপে অংশ হতে পারা দারুণ ব্যাপার। বিশ্বকাপের অংশ হতে যাওয়া সকল ক্রিকেটারের জন্য শুভকামনা। ভারতের আতিথেয়তার সঙ্গে বিশ্বকাপের অনেক মূল্যবান স্মৃতি সঙ্গী হবে সেই প্রত্যাশা করছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!