বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর সদর কোর্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক। এ উপলক্ষে ২২ নভেম্বর শনিবার দুপুরে অতিরিক্ত ডিআইজি শেরপুরে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এরপর অতিরিক্ত ডিআইজি ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরজমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হক, ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খানসহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




