ইউসুফ আলী মন্ডল, শেরপুর : শেরপুরে চলতি আমন মৌসুমে পুরোদমে ফের খাদ্য সংগ্রহ অভিযান চলছে। ১৩ জানুয়ারী সোমবার পর্যন্ত খাদ্য সংগ্রহ করা হয়েছে প্রায় ১শ ৩৯ মে. টন।

জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে জেলায় আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৪ হাজার ৯শ ৭৮ মে. টন। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। বাজারে দাম বেশি। অবরোধ, হরতাল ও রাজনৈতিক নানান সমস্যার কারণে এতদিন খুড়িয়ে খুড়িয়ে চলছিল চাল সংগ্রহ অভিযান। হরতাল-অবরোধ না থাকায় ১৩ জানুয়ারী থেকে পুরোদমে ফের সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ৪ শতাধিক চাল কল মালিক এ সংগ্রহ অভিযানে অংশ নিয়েছেন। খাদ্য বিভাগের সংরক্ষণ ও চলাচল কর্মকতা মো. এরশাদ আলী খান জানান, ২৮ ফেব্র“য়ারীর মধ্যে খাদ্য সংগ্রহ অভিযান সফল হবে।




