ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুশফিকের শততম টেস্টে বিসিবির বিশেষ উপহার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক দিনে জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার শততম টেস্টকে ঘিরে বিশেষ সম্মাননা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

Shamol Bangla Ads

২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাতেই প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন তরুণ মুশফিক। ঠিক দুই দশক পর সেই একই হাতে শততম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করলেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার তুলে দেন। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কোচ নাজমূল আবেদীন মুশফিকের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

Shamol Bangla Ads

মুশফিকের প্রথম টেস্ট ও শততম টেস্ট—উভয় ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা স্মারক জার্সি উপহার দেন নাজমুল আবেদীন ও হাবিবুল বাশার। একটি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি বিশেষ সংগ্রহ হয়ে থাকবে।

শততম টেস্টের মাধ্যমে মুশফিক প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক যাত্রায় তার প্রতি সম্মান জানাতেই বিসিবি, সাবেক অধিনায়করা ও সতীর্থরা এ আয়োজন করে।

Need Ads
error: কপি হবে না!