ads

রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
নভেম্বর ১৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ১৬ নভেম্বর রবিবার সকালে শ্রীবরদী সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে সরকারি কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। বদলির আদেশ প্রত্যাহার না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন। ওই ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণ বশত প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন।

শিক্ষার্থীরা জানান, রিফাত আহমেদ স্যার অত্যন্ত ভালো শিক্ষক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন। কোন কারণ ছাড়াই তাঁকে ওএসডি করে বদলির আদেশ করা হয়েছে। আমরা এই আদেশ প্রত্যাহার চাই। আদেশ প্রত্যাহার না হলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

Need Ads
error: কপি হবে না!