ads

রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৬, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থন জানিয়ে শেরপুরে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল হয়েছে। ১৫ নভেম্বর শনিবার গভীর রাতের কোন এক সময় পৌর শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ওই ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের একশন, ডাইরেক্ট একশন’ স্লোগানসহ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে তারই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় পুলিশের অভিযানে গ্রেফতার হয় পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ নেতা-কর্মী।

Need Ads
error: কপি হবে না!