চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে মেসার্স নজরুল সুপার অটো রাইস মিল মালিকের উদ্দ্যেগে রবিবার রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মিলের সত্ত¡াধিকারী আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, ইসলামী ব্যাংক রহনপুর শাখার এভিপি শফিকুল ইসলাম, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মঈনুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, রহনপুর পৌরসবার প্যানেল মেয়র জাহিদ হাসান মুক্তা।
কৃষি উন্নয়ন ব্যাংক রহনপুর শাখার শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রহনপুর শাখা কর্তৃক গতকাল সোমবার ব্যাংক কার্যালয়ে দুস্থ বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ জোনাল ম্যানেজার রফিকুল আলম চৌধুরি প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তাক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আনিসুর রহমান, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমূখ। মোট ২৫ জন শীতার্তদের মাঝে কম্বোল বিতরণ করা হয়।এছাড়া রবিবার রাতে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন।




