ads

বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাইস মিলের গুদামে মিলল প্রায় ৪ টন সরকারি চাল, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

শেরপুরে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত ৩ হাজার ৮৪০ কেজি সরকারি চাল ব্যক্তি মালিকানা রাইস মিলের গুদাম থেকে জব্দ করেছে যৌথবাহিনী। ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াজকুরুনী রাইস মিলের গুদামে ওই অভিযান চলে। অভিযানকালে রাইসমিল গুদামের পরিচালক এনামুল হককে আটক করা হয়। এদিকে অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম চাল জব্দের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, সরকারি চাল জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। আর কিভাবে, কারা এই সরকারি সম্পদ গুদামে নিয়ে গেছে তা নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অভিযান সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর পৌর শহরের মেসার্স ওয়াজকুরুনী রাইস মিলের গুদামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় রাইস মিলের ভিতরে ইজিবাইকে রাখা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের ১২ বস্তা ও প্লাস্টিকের ৮টি বস্তাভর্তি চাল জব্দ করা হয়। আর গুদামের ভিতরে রাখা খোলা চাউলগুলো নতুন মোড়কে ভর্তি করা হচ্ছিল। সব মিলিয়ে ৩ হাজার ৮৪০ কেজি চাল জব্দ করা হয়। তবে অভিযানের আগেই ইজিবাইক দুটির চালক পালিয়ে যায়।

Shamol Bangla Ads

শেরপুরের খাদ্য বিভাগের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন জানান, আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি, গুদামের চালগুলো গরিবের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাউল।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে চালগুলো আমরা দেখেছি। এগুলো খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এসব চাল বাইরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!