ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে সরিষার বাম্পার ফলনের আশাবাদ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৪ ৫:১৭ অপরাহ্ণ

Atrai News Photo 11-01-2014আমতলী (বরগুনা) প্রতিনিধি  : বরগুনার আমতলী উপজেলায় ২ শ  ৫০ একর  জমিতে সরিষার চাষ করা হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরিষা চাষে ব্যাপক সমারোহ। ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষার গাছ। মনে হয় প্রতিদিন সূর্যের আলোয় ফুলের হাসি জল জল করছে। আর অল্প কিছু দিনের মধ্যে উঠে আসবে কৃষকদের সরিষার ফসল।

Shamol Bangla Ads

সরিষা চাষিরাও বাম্পার ফলনের আশা করছেন। উপজেলার চাওড়া  ইউনিয়নের চন্দ্রা  গ্রামের সরিষা চাষি তোফায়েল জানান, ওষুধ ও সারের দাম এবারে সহনশীল থাকায় তিনি প্রায় এক  একর জমিতে সরিষা চাষ করছেন। আর অল্প কয়েক দিনের মধ্যেই জমি থেকে সরিষা ঘরে তুলে আনবেন তিনি। সরিষার বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।

সরিষার দাম জানতে চাইলে তিনি জানান, গত বছরের তুলনায় এবারে সরিষার দাম বেশ ভালো। প্রতি মণ সরিষা ২ হাজার ৫শ থেকে ৩ হাজার টাকার মধ্যে রয়েছে। যদি মিল মালিকরা সরাসরি আমাদের কাছ থেকে সরিষা ক্রয় করেন তাহলে আমরা সঠিক মূল্যে বিক্রি করতে পারবো। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শাহ আলম  জানান, বর্তমানে তেল উৎপাদন ক্ষেত্রে সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। এই সরিষা তেল অনেক কাজে ব্যবহার করা হয়। চাষিরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে তারা সরিষা চাষে আরো আগ্রহী হয়ে উঠবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!