ads

বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুফলভোগীদের মাঝে ছাগী ও উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

শেরপুরে সমতল ভূমিতে বসবাসরহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগী ও উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর বুধবার সকালে সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমানের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনাদের মাঝে দুটি করে ছাগী বিতরণ করা হয়েছে। এগুলো বিক্রি না করে লালনপালনের মাধ্যমে বংশবৃদ্ধি করলে আপনারাই লাভবান হবেন। সেইসাথে ছাগী পালনে যেকোন সমস্যায় প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত। ভেটেরিনারী সার্জন ডা. ওয়ালিফা জাহান কনার সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, নিউজটুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, সাংবাদিক শাহিনুর রহমান পনিরসহ উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাছাইকৃত ২৮ জন নারী ও পুরুষের মাঝে দুটি করে মোট ৫৬টি ছাগী, ১৪০টি ফ্লোরম্যাট, ১১২টি সিমেন্টের খুটি ও ৫৬টি সি.আই শিট বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!