ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তাগাছায় বাসচাপায় ৭ জন নিহত

খবর টি পড়েছেন : ২৪৬
মুক্তাগাছায় বাসচাপায় ৭ জন নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ৮ আগস্ট শনিবার বিকেলে উপজেলার মানকোন ইউনিয়নে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসটির চালক কামাল হোসেনকে (৫৩) আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- সিএনজি চালক মুক্তাগাছা উপজেলার শ্রীরামবাড়ির আলাদুল ইসলাম (৩৮), মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), ইসাখালী গ্রামের নজর ইসলাম (৫৫) ও সাইদুল ইসলাম (৪৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও কন্যা লিজা (১৩)।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সদর ও মুক্তগাছা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী একটি বাস ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হন। পরে আহত ৩ জনকে হাসপাতালে নেয়ার পথে ৩ জনই মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে থানা রাখা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় বাসচাপায় ৬ জন নিহত, আহত ৪ পরবর্তী সংবাদ ‘জয়তু বঙ্গমাতা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads