ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে শান্তিপুর্ন অবরোধ বিএনপির বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৭:২১ অপরাহ্ণ

pic--18dol-18.12গাবতলী, (বগুড়া) প্রতিনিধি : তফশিল ও নির্বাচন বাতিল, নেতাকর্মীদের মামলা প্রত্যাহার দাবীতে দেশব্যাপী ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার টানা অবরোধ ২য় দিনে বগুড়ার গাবতলীতে শান্তিপুর্ন ভাবে পালিত হয়েছে। কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি, অফিস, ব্যাংক বীমা খোলা থাকলেও কোন প্রকার লেনদেন হয়নি। অবরোধ চলাকালে ১৮ দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। থানা বিএনপি সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মাকসুদুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র মোরশেদ মিলটন, জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন বিএনপিনেতা আবুল হোসেন, লতিফুল রহমান টয়েল, আব্দুর রহিম পিন্টু, ডাঃ আলম, রাঙ্গা, টুকু, গামা, ফিরোজ, হিরু, মতি, টিপু, রব্বানী, জামায়াতনেতা আব্দুর রহমান, নুরুজ্জামান, বদিউজ্জামান, যুবদলনেতা রিপন, হারুন, লিটন, আবু হাসনাত শাহিন, লতিফ, মিন্টু, বুলবু, সোহেল, মিনহাজ, আনিছার, শফিকুল, গনি, রায়হান, মিলু, জিল¬ুর, আতাউর, ছাত্রদলনেতা রুহিন আনোয়ার, লিমন, সিরাজুল, হালিম, সুজন, চঞ্চল, তাজুল, শাওন, আপেল, পবন ও রাব্বী, স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুল, মিঠু, নুরুল¬াহ, পৌর মৎস্যজীবি দলের সভাতি ওমর ফারুক, জিয়াপরিষদ নেতা নাজমুল হোসেন, মহিলানেত্রী রোকেয়া, রনি, রাবেয়া, অনুপা, রানু ও সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। এছাড়াও অবরোধ চলাকালে ২ নং রেল ঘুমটিতে গাবতলী-বগুড়া সড়কে সাবেক ছাত্র-যুবদল ও বিএনপিনেতা সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পিকেটিং ও অবরোধ পালন করেছে। অপরদিকে পৌর বিএনপি আলাদাভাবে অবরোধ পালন করেছে। এসময় পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সাধারন ম্পাদক আবু জাফর মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, বিএনপিনেতা সাজেদুর রহমান মোহন, রেজা পাইকার, আবু তাহের, আঃ ওহাব, আঃ হান্নান, মোমিনুর হক রিবন, আঃ হালিম, কোরবান, আজিজার, শহিদ, যুবদলনেতা তাজুল, নিভা, সোহাগ, কিটু মাহমুদ, সাপরু, মুরাদ, শফিকুল, মোস্তা, মহিদুল, ছাত্রদলনেতা হযরত, মতি, সেন্টু, বকুল, রানা, স্বেচ্ছাসেবক দলনেতা টুটুন, রেজাউল, গফুর, মান্নান, কৃষকদলনেতা বাদশা, মোবার, রাজু, মতো, মতি, শ্রমিকদলনেতা আঃ খালেক, বাবলু, আফছার আলী বাটু, রঞ্জু, মানিক, পাপুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!