মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী রবিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা অফিসের উপ-পরিচালক ডা. আবুল বাশার, জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল প্রমুখ।




