ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, হামলা হলে কঠোর কর্মসূচি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১২টার পরও তাদের শহীদ মিনারে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষকরা জানিয়েছেন, একটু পরেই সচিবালয়ের দিকে মার্চ করবেন তারা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে শিক্ষক-কর্মচারীরা ওই কর্মসূচি পালন করছেন তারা।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করবেন তারা। আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের ওপর হামলা করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব শিক্ষক আবুল বাশার।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে বলেন, দুপুরে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবো।

Shamol Bangla Ads

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।

এদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

Need Ads
error: কপি হবে না!