ads

সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিয়াস কাঞ্চনকে ‘মানবতার সৈনিক’ বলে দোয়া চাইলেন শাকিব

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ প্রায় ৭ মাস ধরে অসুস্থ। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। চলচ্চিত্রের অন্যতম এই অভিভাবকের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তার সহকর্মীরা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢালিউড কিং শাকিব খান।

Shamol Bangla Ads

নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে শাকিব লিখেছেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই। যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। তিনি আরও বলেন, দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে গত মাসের শেষ দিকে। তার ছেলে মিরাজ মইন জয় জানান, অভিনেতা ব্রেইন টিউমারে ভুগছেন। এরপর থেকেই কাঞ্চনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা আসছে সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকের কাছ থেকেও।

Shamol Bangla Ads

ইতোমধ্যে লন্ডনে গিয়ে এই বরেণ্য অভিনেতার খোঁজখবর নিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী রোজিনা। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এখন তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

Need Ads
error: কপি হবে না!