ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি : কাদের

খবর টি পড়েছেন : ৩২৯
পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ৩১ আগস্ট মঙ্গলবার পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ওই কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার যে খবর বেরিয়েছে তা সরেজমিনে পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

Shamol Bangla Ads

বার বার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে। বিষয়টি হালকাভাবে নিলে চলবে না।
কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো। তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে। কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা, তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা পরবর্তী সংবাদ হাজার পেরোল ১২ কেজি এলপিজির দাম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads