ads

শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১১, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

শেরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার সকালে জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, ক্রীড়া শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, সাহস ও সহমর্মিতার শিক্ষা দেয়। ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠে সুস্থ, সুন্দর ও দক্ষ প্রজন্ম।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাকিল মোহাম্মদ, সরকারি ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ প্রতিযোগিতার ইভেন্টগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!