ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার। ৮ অক্টোবর বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে নবীন ওই কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

ওইসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩৫ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স -এ কর্মরত ছিলেন।




