ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ

PM 3rd timeশ্যামলবাংলা ডেস্ক : এবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১২ জানুয়ারী রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট। এরপর পর্যায়ক্রমে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, রবিবারের মধ্যেই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করার প্রস্তুতি রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের নিয়োগ দেবেন।
উলে­খ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথম ও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন।

Need Ads
error: কপি হবে না!