ads

রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুযোগ করে দিতে স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই আনলো নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’। টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের মতোই শর্ট ভিডিও বানানো যাবে এই অ্যাপ থেকে। এই অ্যাপের বিশেষত্ব হলো এখানে ব্যবহার করা হবে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা।

Shamol Bangla Ads

অ্যাপের প্রধান আকর্ষণ হতে চলেছে ‘ক্যামিও’ নামের একটি ফিচার। ব্যবহারকারীরা ছোট্ট ভিডিও বানাতে পারবেন এআই ব্যবহার করে। অন্য ব্যবহারকারীরা চাইলে সেই ভিডিও ব্যবহার করে নিজেরা নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। সোরা ২ মডেল ব্যবহার করতে পারবেন তারা।

ক্যামিও নামক ফিচার ব্যবহার করে বন্ধুদের তো বটেই, অনুমতি থাকলে অন্য যে কাউকেই ভিডিওতে যোগ করে ফেলা যাবে। তবে সেক্ষেত্রে যার মুখ ব্যবহার করা হল, তিনিও ভিডিওটির ‘কো-ওনার’ হবেন। তিনি ভিডিওটির ‘অ্যাক্সেস’ নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি ভিডিওটি ডিলিট করেও দিতে পারবেন। চাইলেই কারো অনুমতি ছাড়া তার মুখ ব্যবহার করা যাবে না।

Shamol Bangla Ads

আরও একটি ফিচার, যার নাম ‘রিমিক্স’। এটির সাহায্যে ইউজাররা যে কোনো ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভিডিওগুলোর নিরাপত্তা নিয়ে। সেকথা মাথায় রেখেই ওপেনএআই নিয়ম করেছে, অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানো যাবে না।

পাশাপাশি সেলেব্রিটিদের মুখও ব্যবহারের অনুমতি পাবেন না কেউ। তবে কোনো জনপ্রিয় ব্যক্তি নিজে যদি তার ‘ক্যামিও’ আপলোড করে ব্যবহারের সম্মতি দেন তাহলে সেটি ব্যবহার করা যাবে। আপাতত এই অ্যাপ নিয়ে বেশ উত্তেজিত সংস্থাটি। তারা একে ‘ভিডিওর চ্যাটজিপিটি মুহূর্ত’ বলে বর্ণনা করতে শুরু করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!