শেরপুরে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’- এ শ্লোগানে সেঁজুতি সাহিত্য সংসদের একুশে পাঠচক্রের শততম আসর অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্হ উদীচী কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের সভাপতি, লেখক-গবেষক ড.সুধাময় দাস।

অনুষ্ঠানের শুরুতেই লেখক, রবীন্দ্র গবেষক, ভাষাসংগ্রামী আহমেদ রফিকের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শততম পাঠচক্রে প্রবন্ধ পাঠ করেন কবি ও শিক্ষক আইয়ুব আকন্দ বিদ্যুৎ। কবি ও সংগঠক শুভজিৎ নিয়োগীর সঞ্চালনায় প্রবন্ধ পাঠের পর বক্তব্য উপস্থাপন করেন সেঁজুতির প্রতিষ্ঠাতা কবি মুনীরুজ্জামান মুনির, কমরেড জাহিদুল ইসলাম, কবি-সাংবাদিক রফিক মজিদ, কবি জ্যোতি পোদ্দার, কবি-ছড়াকার মোস্তাফিজুল হক, কবি রাবিউল আলম, কবি জাহাঙ্গীর আলম, কবি মনিরুল ইসলাম মুন্না, কবি হাসান রাকিব, কবি মাহমুদুল আহসান লিটন প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রবিন পারভেজ, আইয়ুব আকন্দ বিদ্যুৎ, মোস্তাফিজুল হক, জ্যোতি পোদ্দার, বিপুল দাস হৃদয়, রাবিউল আলম, শুভজিৎ নিয়োগী, আজাদ সরকার, জামাল শেখ, কামরুজ্জামান বাদল, তন্ময় সাহা, মনিকা শকুন্তলা, হাসান রাকিব, মাহমুদুল আহসান লিটন, হানজালা মাহমুদ প্রমুখ।

এরপর সঙ্গীত শিল্পী মুক্তি দত্ত ও এরশাদ আলীর গানের মধ্য দিয়ে শেষ হয় একুশে পাঠচক্রের শততম আসর।




