ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৮০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষ থেকে ৮০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের মাধবপুস্থ নিজ বাস ভবনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতি মণ্ডপে ৫ হাজার টাকা করে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব অনুদান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ দলীয় অন্যান্য নেতাকর্মীগণ ও হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মন্দির কমিটির নেতারা এ ধরনের সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!