ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রংতুলির শেষ আঁচড় পড়ছে প্রতিমায়

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন সাজানো-গোছানোর কাজ চলছে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণে কারও হাতে কাদামাটি, কারও হাতে রংতুলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ত সময় কাটছে তাদের। তিন মাসেরও বেশি সময় ধরে পরম যতেœ প্রতিমা তৈরির কাজ করছেন তারা। আর বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।
শেরপুরের পালপাড়া ঘুরে দেখা যায়, খড়, বাঁশ, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে গড়ে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। সময় যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে কারিগরদের ব্যস্ততা। অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে রঙের কাজ শুরু হয়েছে। এবার শেরপুরের ৫ উপজেলায় মোট ১৭২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলাতেই রয়েছে ৮১টি মন্ডপ। ভক্তদের জন্য প্রতিটি মন্ডপে সাজসজ্জা ও নানান কারুকাজে গেট নির্মাণের কাজও চলছে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে মূল উৎসব। আর ২ অক্টোবর মহাবিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

Shamol Bangla Ads

প্রতিমা কারিগর পলাশ চন্দ্র পাল জানান, কয়েক বছর ধরে প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না। এতে প্রত্যাশিত আয় হচ্ছে না। কারিগর জগদীশ চন্দ্র পাল বলেন, আগের মতো আর লাভ থাকে না। মাটি, কাঠ, বাঁশখ— সবকিছুর দাম দ্বিগুণ হলেও প্রতিমার দাম বাড়েনি।

কারিগর হিরেন চন্দ্র পাল বলেন, এখন লাভ না থাকলেও বাপ-দাদার পেশা ধরে রেখেছি। গত বছর ৪২টি প্রতিমার কাজ করেছিলাম, এবার মাত্র ১৮টি কাজ হাতে নিয়েছি। যদি সরকার কিছু আর্থিক সহযোগিতা দিত, তাহলে এ পেশা ভবিষ্যত প্রজন্মও টিকিয়ে রাখতে পারত।
গবীন্দ্র চন্দ্র পাল জানান, এখন সবকিছুর দাম বেশি, শ্রমিকদেরও বেশি টাকা দিতে হয়। তার ওপর কারিগর সংকট। একটি প্রতিমার কাজ শেষে কোনোমতে ১০ হাজার টাকা থাকে। এবার প্রতিমার দাম ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করেছি।

Shamol Bangla Ads

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন চন্দ্র মজুমদার বলেন, গুরুত্বপূর্ণ মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে। কমিটির সদস্যরা নিয়মিত পরিদর্শন করছেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন।

এ ব্যাপারে শেরপুরের জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, পূজা নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব মন্ডপে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ইতোমধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!