ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নদীর বাঁধ ভেঙে নিশ্চিহ্ন ১২ পরিবারের বসতভিটা, সৃষ্ট গর্তে মাটি ভরাট শুরু

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদীর বাঁধ ভেঙে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে অন্তত ১২টি পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে বন্যার স্রোতে সৃষ্ট বিশাল গর্তে মাটি ভরাটের কাজ শুরু করেছে স্থানীয়রা। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা গেছে, কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মহারশি নদীর পানি বেড়ে গিয়ে বাঁধের একটি পুরাতন অংশ ভেঙে পড়ে। ফলে নদীর পানি হুহু করে ঢুকে পড়ে গ্রামে এবং মুহূর্তেই বিলীন হয়ে যায় একাধিক পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, হঠাৎ করে বাঁধ ভেঙে গেলে তারা কিছুই বাঁচাতে পারেননি। ঘরবাড়ি, আসবাবপত্র ও জমিজমাসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

Shamol Bangla Ads

ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির জানান, বাঁধ ভাঙনের ফলে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। বর্তমানে সবার সম্মিলিত উদ্যোগ ও অর্থায়নে সেখানে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় বসতঘর নির্মাণ করতে পারে। মাটি ভরাটে ১২ লাখ টাকা লাগতে পারে, তাই সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহায়তা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, ক্ষতিগ্রস্তদের স্থানীয় এক প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণ পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁধটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে এই দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

Need Ads
error: কপি হবে না!