ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি সেবনে গৃহবধুর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৪:১৫ অপরাহ্ণ

mitthufআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে স্বামীর সাথে অভিমান করে শনিবার বিকেলে রত্না বেগম নামের এক গৃহবধু বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে মারা গেছে। রত্না উপজেলার পালংকুড়ি গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী ও ১ সন্তানের জননী বলে জানাগেছে। এ ব্যাপারে থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
জানাযায় উপজেলার বেজার গ্রামের আব্দুর রহমানের কন্যা রত্না বেগমের ৬ বছর পূর্বে পালংকুড়ি গ্রামের আখের আলীর পুত্র আলতাফ হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্ত জীবনে প্রায় কলহ লেগে থাকতো। এর জের ধরে গত শনিবার স্বামী স্ত্রীর মধ্যে পুনরায় বাকবিতন্ড হয়। এর এক পর্যায়ে রত্না দুপুরে বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেল ৫ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Need Ads
error: কপি হবে না!