ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হারলো ব্রাজিল ও আর্জেন্টিনা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

কনমেবল অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এমনকি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত ছিল। ইকুয়েডরের মাঠে নির্ভার ওই আর্জেন্টিনা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে। ১০ সেপ্টেম্বর বুধবার সকালে ইকুয়েডরের স্তাডিও মনুমেন্টালে প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে এভার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোল আলবিসেলেস্তেরা শোধ করতে পারেনি।

Shamol Bangla Ads

আকাশি-সাদা জার্সির দল অবশ্য প্রথমার্ধেই বড় ধাক্কাটা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেডো লাল কার্ড দেখলে ম্যাচে ভারসাম্য আসে। কিন্তু লিওনেল স্কালোনির দল আর ম্যাচে ফিরতে পারেনি।

Shamol Bangla Ads

আর্জেন্টিনা অবশ্য শুরুর একাদশে ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিল। আগে থেকেই মেসি ছিলেন না। কার্ড জটিলতায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারেননি। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুতে। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।

এদিকে ব্রাজিলকে স্তব্ধ করে বিশ্বকাপের আশা বাঁচাল বলিভিয়া। স্তাডিও মনুমেন্টাল এল এলতো। অনেকে লা পাজ নামে চেনেন। ডাকেন পৃথিবীর ‘নরক’ নামে। কারণ সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে স্টেডিয়াম। ওই নরকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।

বুধবার সকালের ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তন আনা ব্রাজিল প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে। যা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেও শোধ করতে পারেনি।

এই জয়ে বলিভিয়া ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের সুযোগ পেয়েছে। প্লে অফে ছয়টি মহাদেশীয় দল অংশ নেবে। দুই গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে টেবিলের সেরা দুই দল যাবে বিশ্বকাপে।

অন্য দিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ব্রাজিল এই হারে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব পয়েন্ট টেবিলের পাঁচে শেষ করল। ইকুয়েডর দুইয়ে, কলম্বিয়া তিনে ও উরুগুয়ে শেষ করেছে চারে। ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে প্যারাগুয়েও।

লা পাজের ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুরুর একাদশে রাখেননি রাফিনিয়া, জোয়াও পেদ্রো কিংবা মার্টিনেল্লিকে। কাসেমিরো ছিলেন না কার্ড জটিলতায়। ডিফেন্ডার মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাঘালহায়েস কিংবা ওয়েলসলিও ছিলেন বিশ্রামে। পরে রাফিনিয়া, পেদ্রো, এস্তেভাও, মার্কুইনোসদের নামিয়েও সেলেসাওরা ফিরতে পারেনি সমতায়।

Need Ads
error: কপি হবে না!