চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের একটি সংযোগ পিন খুলে রাখায় ট্রেন এতে খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খলনাগামী ট্রেনচলা চলাচল বিঘ্নিত হয়েছে। এতে গোয়ালন্দগামি নকশিকাঁথাসহ বেশ কয়েকটি ট্রেন ২ ঘন্টা দেড়িতে যাত্রা করে। পরে স্থানীয়ভাবে মেরামতের পর রবিবার সকাল ৮টায় অস্থায়ীভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা রেলস্টেশন প্লটফর্মের দক্ষিণপাশে লাইনের সংযোগস্থলের একটি পিন কে বা কারা রাতের আঁধারে খুলে রাখে। ভোর রাতে খবর পেয়ে দ্রুত মেরামতের চেষ্টা করা হয়। দুই ঘন্টা চেষ্টার পর সকাল ৮টায় অস্থায়ীভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




