ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বাল্যবিবাহ নিরোধ আইন বাতিলের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২২০
বগুড়ায় বাল্যবিবাহ নিরোধ আইন বাতিলের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bograবগুড়া প্রতিনিধি : বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪ (খসড়া) বাতিলের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সুফিয়া কামাল ফেলো উপজেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সালমা ইসলাম শেফা, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ এসএম বেলাল হোসেন, উক্ত সংগঠনের সদস্য শিল্পী বেগম, পারুল বেগম, শিরিন আক্তার, মৈত্রীর কর্মকর্তা সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান আইনে বয়স সীমাকে পাস কাটিয়ে বাল্যবিবাহ নিরোধ খসড়া আইন করা হয়েছে। যা নারী শিক্ষা ও অধিকারকে সুরক্ষার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে উক্ত খসড়া আইনে পূর্বনির্ধারিত বয়স কনের ১৮বছর ও বরের ২১ বছর বহাল রাখার দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে সহিংসতার আশংকা বিএনপির পরবর্তী সংবাদ নন্দীগ্রামে তিন ছাগল চোরকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ