ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে ‘কুলি’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে আসছে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘কুলি’। ১১ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। প্রাইম ভিডিওর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ওই ঘোষণা দেওয়া হয়।

Shamol Bangla Ads

সোনা চোরাচালানের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প। যেখানে একজন কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। অ্যাকশন থ্রিলার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। রজনীকান্ত ছাড়া এতে আরও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌভিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে রয়েছেন আমির খান।

জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় কুলি। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫১৫ কোটি রুপির ব্যবসা করেছে। চলতি বছর তামিল ইন্ডাস্ট্রিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বোচ্চ ব্যবসা করেছে সিনেমাটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!