ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের মাটিতে মেসিকে এখনই বিদায় দিতে নারাজ স্কালোনি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি আগামীকাল খেলতে নামবেন লিওনেল মেসি। সরাসরি না জানালেও, মেসি ইঙ্গিত দিয়েছেন যে এটিই হতে পারে আর্জেন্টিনায় তার খেলা শেষ ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই ম্যাচটিকে সামনে রেখে আবেগপ্রবণ হয়ে পড়ছেন ভক্ত থেকে শুরু করে মেসির কাছের মানুষরাও। বুধবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অশ্রুজলে সিক্ত হলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। জানালেন, দেশের মাটিতে মেসিকে অন্তত আরেকটি ম্যাচ খেলানোর চেষ্টা করবেন।

Shamol Bangla Ads

২০২৬ বিশ্বকাপের সময় আর্জেন্টাইন অধিনায়ক মেসির বয়স পেরিয়ে যাবে ৩৯। এর মধ্যে ‘লা পুলগা’ নিজেও কিছু ইঙ্গিত দেন, যে এটিই হতে পারে জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে তার শেষ ম্যাচ। মঙ্গলবারের সংবাদ সম্মেলনটা তাই একটু অন্যরকমই হলো। স্বভাবত, ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনগুলোতে একটু বেশিই পেশাদারিত্ব এবং কৌশলগত আচরণ দেখা যায় সাংবাদিক ও খেলোয়াড় বা কোচদের থেকে। তবে এদিন যেমন স্কালোনি কাঁদলেন, তেমনি আবেগে ভাসলেন সাংবাদিকরাও। খেলোয়াড়ি জীবনে একসময় জাতীয় দলে মেসির সঙ্গে খেলেন স্কালোনি। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেলেন আর্জেন্টাইন কোচ। উপস্থিত এক সাংবাদিকও নিজের আবেগকে ধরে রাখতে পারেননি।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতেই হয়তো স্কালোনি মজা করে বললেন, ‘আপনি কি কাঁদছেন? এটি তো আমার উদ্দেশ্য ছিল না।’ মেসির সঙ্গে নিজের সময়টা মনে করে স্কালোনি বলেন, ‘আমি খেলেছি ওর সঙ্গে। ওকে বল শুধু পাস দেয়াটাই আমার কাছে ছিল বিশেষ ব্যাপার। বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। সময়ের সঙ্গে আমরা সবাই এর অর্থ আরও গভীরভাবে বুঝতে পারব। আগামীকাল দিনটি হবে সুন্দর আর আবেগময়। তবে আশা করি, এটিই ওর শেষ ম্যাচ হবে না। আমরা চেষ্টা করব যাতে ও আরেকটি ম্যাচ খেলতে পারে। কেননা, এটি ওর প্রাপ্য।’ এরপর সেই চিরায়ত প্রশ্ন উড়ে আসল স্কালোনির কাছে, মেসি চিরতরে বিদায় জানানোর পর তার মতো আর কাউকে আর্জেন্টিনা খুঁজে পাবে কি না।

Shamol Bangla Ads

উত্তরটা অনুমিতই দিলেন ৪৭ বছর বয়সী স্কালোনি, বলেন, আর্জেন্টিনা কিংবা বিশ্বফুটবলে মেসির উত্তরসূরি? না, এমন কেউ হতে পারবে না। হবেও না। কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় হয়তো আসবে, যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে। তবে সে (মেসি) এতদিন ধরে যা করেছে, আমি মনে করি তা অতুলনীয় হয়ে থাকবে। ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে। তবে আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, ওর মতো আর কাউকে দেখা যাবে না। আমি মনে করি, ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

ভেনেজুয়েলা ম্যাচের পর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আগামী ১০ই সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Need Ads
error: কপি হবে না!