ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন শাহ আবদুল করিমের পরিবার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

কিংবদন্তি সংগীতশিল্পী শাহ আবদুল করিমের ২টি গান অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। আর এই অভিযোগে তার পরিবার ২০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন। ‘রঙিলা বাড়ৈ’ ও ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গান ২টি গ্রামীণফোন লিমিটেড ব্যবহার করেছে। এর মধ্যে কম্পানিটির বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি শাহ আবদুল করিমের পুত্র শাহ নূরজালালের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ব্যারিস্টার রাজিন আহমেদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নিকট আনুষ্ঠানিকভাবে ওই নোটিশ প্রদান করেন।

Shamol Bangla Ads

নোটিশে অভিযোগ আনা হয়েছে যে গ্রামীণফোন অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়া শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন বিজ্ঞাপন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের একটি টিভিসি এবং ২০২২ সালের একটি বিজ্ঞাপন। এছাড়া আইনি নোটিশ প্রদানকারী রাজিন আহমেদ বলেন, শাহ আবদুল করিমের গান কেবল সংগীত নয়, এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। ‘রঙিলা বাড়ৈ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ দুটি গান ব্যবহার করেছে গ্রামীণফোন। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার শুধু অবৈধ নয়, বরং চরম অসম্মানজনক। আমরা তার উত্তরাধিকার রক্ষায় আইনের সর্বোচ্চ ব্যবস্থাই গ্রহণ করবো।

Need Ads
error: কপি হবে না!