জামালপুর প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী শ্বেতাঙ্গ নেতা প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী শনিবার বিকেল সাড়ে ৪টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ম্যান্ডেলা স্মরণ সভার উপ-কমিটির আহবায়ক হিমাংশু পাড়ের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ড. হায়দার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য শিবলুল বারী রাজু, জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি আমির উদ্দিন, মেলান্দহ জাতীয় পার্টির সভাপতি আলহাজ কিসমত পাশা, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা.ধ্র“বজ্যোতি ঘোষ মুকুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোজাহারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা এম.এল. ফারুক, জাসদ নেতা এডভোকেট তাজউদ্দিন সবুজ, নাট্যকার আসাদুলাহ ফারাজী, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, হাজরাবাড়ি কলেজের উপাধ্যক্ষ আ: আজিজ, জাহানারা লতিফ মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম স্বপন, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক আহবায়ক সুমন মাহমুদ, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, ন্যাপ নেতা আমিনুল ইসলাম চুন্নু প্রমুখ।
অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ম্যান্ডেলা উদযাপন কমিটির সদস্য সচিব-মেলান্দহ ন্যাপ সভাপতি আলমগীর আহম্মেদ শাহজাহান ও সদস্য-সাংস্কৃতিক কর্মী একেএম জাকিরুল হক মিন্টু।




