ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানাডার নতুন লিগেও খেলবেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আগেই নিয়েছেন সাকিব আল হাসান। ওই অভিজ্ঞতা নিয়েছেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ‘গ্লোবাল টি-টোয়েন্টি’ খেলে। এবার দেশটির নতুন আরেক টুর্নামেন্টে যুক্ত হয়েছেন তিনি। সেটি হলো কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেনের টুর্নামেন্টে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘কানাডার সুপার সিক্সটি’ টুর্নামেন্টে সেই একই দল মন্ট্রিয়েলের হয়ে খেলবেন সাকিব। দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন জশ ব্রাউন, অ্যান্ড্রু টাই, ইসুরু উদানা, নিক হবসনদের মতো সংক্ষিপ্ত সংস্করণ মাতানো ক্রিকেটারদের। ৬ দলের নতুন এই টুর্নামেন্টে ইতিমধ্যে বড় বড় তারকারা নাম লিখিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ডেভিড মালান, রহমানউল্লাহ গুরবাজ, কুইন্টন ডি কক, সিকান্দার রাজা, মঈন আলি, রাসি ফন ডার ডুসেন, অ্যালেক্স হেলস, জেসন রয়, ক্রিস লিনদের মতো তারকারা।

টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৮ অক্টোবর। বর্তমানে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাকিব। এর আগে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!