রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন স্থানে নিপাহ ভাইরাস বহনকারী বাদুড়ের অভয়াশ্রম দেখা গেছে। এতে আক্রান্ত হয়ে সাইদুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিপাহ ভাইরাসের আতঙ্কে দিন কাটছে উপজেলার কয়েক লাখ মানুষ। উপজেলার আড়ানী মুচিপাড়ার বাঁশ বাগান, আড়ানী-বাউসা সড়কের দিয়াড়পাড়া বাঁশ বাগান, রামচন্ত্রপুর বটগাছ, দিঘা বটগাছসহ বিভিন্ন স্থানে বাদুড়ের অভয়াশ্রম রয়েছে।

বাঘার মনির হোসেন নামের এক ফল চাষি জানান, তার বাগানে বাদুড়ে ফেলা প্রায় সব প্রজাতির ফল সকাল বেলা ছেলে-মেয়েরা কুড়িয়ে নিয়ে যেত। এখন নিপাহ ভাইরাসের কথা জেনে তার বাগানের মাটিতে পড়া কোন ফল কাউকে নিতে দেই না। দিয়াড়পাড়া গ্রামের জাকির হোসেন জানায়, আমাদের এলাকা ঘন বসতি তার পাশে এক বাঁশ বাগানে বাদুড়ে অভয়াশ্রম রয়েছে। ফলে শিশুদের নিয়ে চরম আতঙ্কে আছি। এ ব্যাপারে বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম জানান, যেহেতু উপজেলার প্রায় এলাকায় অসংখ্য বাদুড়ের আস্থানা তাই ওই সব স্থানে বাচ্চাদের প্রতি ভাল ভাবে নজরে রাখতে। কারণ বাদুড়ের অর্ধ চিবানো ফল-মূল, বিষ্টা, লালা থেকে ওই ভাইরাস দ্রæত ছড়ায়। তবে আমাদের উপজেলা সদরের সাইদুর রহমান নামের এক যুবক ১ জানুয়ারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আড়ানী পৌর প্যানেল মেয়র মুক্তার আলী জানায়, বাদুড় থেকে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন চালু করা উচিত।




