ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ৩০ আগস্ট শনিবার রাত ১১টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি কাজী শানেওয়াজ জানান, গতকাল শনিবার রাতে ২ পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে আজ রবিবার (৩১ আগস্ট) ভোরে একজনের মৃত্যু হয়। সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!