ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংক্রমণ প্রতিরোধে সহায়ক যেসব প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

বাজারে অ্যান্টিবায়োটিক আসার আগেও মানুষ সংক্রমণের বিরুদ্ধে লড়তে প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করত। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ভেষজ, মসলা ও শিকড় ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে। আধুনিক বিজ্ঞান সেই প্রাচীন চিকিৎসা জ্ঞানের সত্যতা প্রমাণ করছে। চলুন, জেনে নিই এমন ৫টি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের নাম যেগুলোর কার্যকারিতা প্রাচীন ও বৈজ্ঞানিক উভয় দিক থেকেই সমর্থিত।

Shamol Bangla Ads

নিম
আয়ুর্বেদে নিমকে বলা হয় রোগনাশক। এটি রক্ত শুদ্ধ করে, সংক্রমণ প্রতিরোধ করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে। এর পাতার নির্যাস ই.কোলি, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ও স্ট্রেপ্টোকক্কাসের মতো জীবাণুর বিরুদ্ধে কার্যকর। নিম্বোলাইড ও নিম্বিনের মতো উপাদান এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহ-নিরোধক গুণ এনে দেয়।

লবঙ্গ
লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল (৫০-৮০%) শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এটি ই.কোলি, স্ট্যাফ ও সিউডোমোনাস অ্যারুগিনোসার মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ইউজেনল ছাড়াও এতে থাকা গ্যালিক অ্যাসিড ও ক্যাটেচিন অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়ায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর মতো সংক্রমণেও এটি বেশ কার্যকর।

Shamol Bangla Ads

থাইম
থাইমাস ভালগারিস (থাইম) একটি শক্তিশালী প্রাকৃতিক জীবাণুনাশক। এটি সালমোনেলা ও ব্যাসিলাস সেরিয়াসের মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। এতে থাকা কারভাক্রোল যৌগটি অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহ-নিরোধক হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। হালকা সংক্রমণ বা শরীরের প্রদাহ কমাতে এটি একটি প্রাকৃতিক সমাধান।

হলুদ
‘সোনালি অ্যান্টিবায়োটিক’ নামে খ্যাত হলুদ তার মূল উপাদান কারকিউমিনের জন্য পরিচিত। যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বহন করে। প্রাচীনকালে ক্ষত ও ত্বকের চিকিৎসায় এটি ব্যবহৃত হত।

আদা
আদায় রয়েছে জিঞ্জারল ও শোগাওল নামক জৈব উপাদান। যা প্রদাহ-নিরোধক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, সোরিয়াসিস ও অন্ত্রের প্রদাহে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারে।

প্রাচীন চিকিৎসা পদ্ধতির এই উপাদানগুলো আধুনিক বিজ্ঞানের আলোয় পরীক্ষিত ও কার্যকর। প্রকৃতির এই শক্তিগুলোর সঠিক ব্যবহার আমাদের সুস্থতা ও রোগ প্রতিরোধে একটি বিকল্প পথ দেখাতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!