ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রয়োদশ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ২৯ আগস্ট শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ দিনব্যপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ইসি আনোয়ারুল বলেন, ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপুর্ণ হবে। প্রিসাইডিং অফিসাররা একটি নির্বাচনের নিউক্লিয়াস। জীবন চলে যাবে কিন্তু নির্বাচনে কোনো ফাঁকিবাজি করা যাবে না।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা—এই লজ্জা তাঁর একার নয়, সব নির্বাচনী কর্মকর্তার। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে বা তথ্যপাচার করে তাঁকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না।

Shamol Bangla Ads

এরআগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। তবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি ইসি।

ইসি জানিয়েছে, ভোট রমজানের আগেই হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে দেওয়া হবে তফসিল। এরআগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!