বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্বাচন বয়কটের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। ২৮ আগস্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়ার বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে’ বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।





