ads

শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

ঘরের মাঠে ব্যাটিংটা ঠিকমত হচ্ছে না অস্ট্রেলিয়ার। টানা চতুর্থ ওয়ানডেতে ২শ এর ঘর ছোঁয়ার আগেই অলআউট হলো স্বাগতিকরা। এর ফলে ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Shamol Bangla Ads

প্রথম ম্যাচে ৯৮ রানের জয় পাওয়া এইডেন মার্করামের দল এবারও দাপট দেখাল। ৩ ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ২০১৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে এটি টানা পঞ্চম জয় দক্ষিণ আফ্রিকার।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৭৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে মাত্র ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় মিচেল মার্শের অস্ট্রেলিয়া।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের নায়ক ছিলেন লুঙ্গি এনগিডি। আগুনে গতির বোলিংয়ে ৪২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। জশ ইংলিশ (৮৭) ও ক্যামেরন গ্রিন (৩৫) ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভরসা দেন ম্যাথিউ ব্রিটজকে ও ত্রিস্তান স্টাবস। ২৩ রানে ২ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮৯ রান। ব্রিটজকে খেলেন ৭৮ বলে ৮৮ রানের ইনিংস, যাতে ছিল ৮ চার ও ২ ছক্কা। স্টাবস ৮৭ বলে ৭৪ রান করে দলকে টেনে নিয়ে যান ৪৪তম ওভার পর্যন্ত। শেষ দিকে কেশভ মহারাজ (২২*) ও নান্দ্রে বার্গারদের ছোট ছোট অবদানেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!