ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৭:২২ অপরাহ্ণ

kushtia mannobbondhon picকুষ্টিয়া প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপসালয়ে অগ্নিসংযোগ, লুটতরাজ ও নির্যাতনকারীদের বিচারের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তাদের ওই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একাতœতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
অংশ নেয়া সংগঠনগুলো হচ্ছে , বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,ঘাতক দালাল নির্মূল কমিটি, সিপিবি,বড় বাজার ব্যাবসায়ী সংগঠন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি, আওয়ামী আইনজীবি পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ মন্দির লীলাভুমি, জাগত বিবেক, ও আওয়ামী লীগ।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তরা, যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকেই স্বাধীনতাবিরোধীরা পরিকল্পিতভাবে সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে। তারা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করাতে সরকারের প্রতি আহŸান জানান। সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবীও তোলেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অনুপ কুমার  নন্দী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সুধীর কুমার শর্মা,সাধারন সম্পাদক এ্যাড. রমেশ চন্দ্র চক্রবর্তী, ঘাতক দালাল নির্মূল কমিটির অসিত সিংহ রায়, সিপিবি’র সভাপতি কমরেড রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, ডাঃ আসমা জাহান লিজা, প্রবীণ সাংবাদিক,দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম দুলাল, জেলা জজকোর্টেরর বিজ্ঞ জিপি এ্যাড. সানোয়ার হোসেন,চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোকররকম হোসেন মোয়াজ্জ্মে,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, জাগ্রত বিবেকের সাধারন সম্পাদক  বিশ্বজিৎ দাস,প্রদ্বীপ বিশ্বাস, দুলাল চন্দ্র বিশ্বাস, নব কুমার দত্ত মানিক কুমার ঘোষ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!