ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন আলকারাজ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে শিরোপা জিতলেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজ। ৭ সেপ্টেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে আলকারাজ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সিনারকে পরাজিত করেন। এতে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জয়ের পাশাপাশি টেনিসে পুরুষ এককে আবারও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন তিনি। ওই জয়ের মাধ্যমে উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধও নিলেন আলকারাজ। সর্বশেষ সাত মুখোমুখির ছয়টিতেই জয় এসেছে তার র‍্যাকেট থেকে।

Shamol Bangla Ads

সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরলেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ। এত অল্প বয়সেই আলকারাজের ঝুলিতে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কারণে ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!