ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিংক’ ফিরছে নভেম্বরে

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

অবশেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিংক। এমনটা জানিয়েছেন ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুক। এক ভিডিওবার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান। যদিও আগেই শোনা গিয়েছিল, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে ২ মাসের বিরতিতে ব্ল্যাকপিংক নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে।

Shamol Bangla Ads

ইয়াং হিউক সুক জানান, নভেম্বরের মধ্যেই নতুন অ্যালবাম প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। এরপর বললেন, অনেকেই ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমি জানি, ব্ল্যাকপিংকের সদস্যরা ও তাদের প্রযোজকরা কঠোর পরিশ্রম করছেন। নভেম্বরের মধ্যেই আমরা অ্যালবাম প্রকাশের জন্য কাজ চালাচ্ছি।
সর্বোচ্চ চেষ্টা করা হবে দ্রুত অ্যালবামটি বের করার।

সম্প্রতি ব্ল্যাকপিংক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তাদের পরবর্তী সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, গার্ল গ্রুপটি দেশে ফিরে নতুন গানের কাজে সময় দেবে।

Shamol Bangla Ads

নভেম্বর নাগাদ অ্যালবাম প্রকাশের পর তারা আবার মঞ্চে ফিরবেন। ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে, এরপর আরো কিছু এশীয় শহরে কনসার্ট হবে। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে, হংকংয়ে দুই রাতের শো দিয়ে।

উল্লেখ্য, ব্ল্যাকপিংকের সর্বশেষ প্রকাশিত গান ছিল ডিজিটাল সিঙ্গেল জাম্প। গানটি গত ১১ জুলাই মুক্তি পেয়েছে। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিংক’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!