ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেঘালয়ে গণপিটুনিতে নিহত শেরপুরের আকরামের লাশ ফেরত দিয়েছে ভারত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

ভারতের মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলসে গণপিটুুনিতে নিহত শেরপুরের ঝিনাইগাতীর আকরাম আলীর (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ১৭ আগস্ট রবিবার দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্যমে নিহত আকরামের লাশ হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় ভারতীয় স্থানীয় পুলিশ এবং কলমাকান্দা থানার পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত আকরাম ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

আকরামের বড় ভাই শেখ ফরিদ নিহত আকরামের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা লাশ নিয়ে নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছি। এখানে ময়নাতদন্ত হবে। তারপর লাশ নিয়ে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নওয়ার পর বাড়ির পথে লাশ নিয়ে রওনা হবো। আকরামের লাশ ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের বাড়িতে দাফন করা হবে বলেও তিনি জানান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, সেখানে বাড়িঘরে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় কৈথাকোণা গ্রামে স্থানীয়রা গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করলে তার মৃত্যু ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!