ads

বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবীর মাতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৩, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ শিক্ষক আমজাদ আলী মাস্টারের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষিকা মোছা. মনোয়ারা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। তিনি ১৩ আগস্ট বুধবার রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

Shamol Bangla Ads

মৃত্যুকালে তিনি স্বামী এবং ২ পুত্র জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন ও অ্যাডভোকেট এরশাদ আলী লিটনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এলাকায় তিনি একজন সাদা মনের ও মানবদরদী মহিলা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!