ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহাম্মদ রবিউল আলম এর কবিতা ‘খাই না চা আর চেয়ে’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

চা বানানো শিখে গেছি নিজে
ভাবনা নেই তো আর
চুমুক দিলেই বুঝতে পারি কী যে
চায়ের সাথে দিতে হবে আর!
চায়ের রূপে পাগল হয় যে মন
জিভে আসে জল,
যখন-তখন করে জ্বালাতন
এ কি তবে নেশায় পড়ার ফল?
সময় পেলেই বসাই চায়ের পানি
চাবি দিয়ে জ্বালি গ্যাসের চুলা,
কতক্ষণ তা জ্বালতে হবে জানি
জানি কোথায় চিনি থাকে তুলা!
গরম জলে দুধের গুঁড়ো ঢেলে
চামিচ দিয়ে ভালো করে নাড়ি,
বাকী একজন আছেন সুযোগ পেলে
চায়ের সাথে দেওয়াতে চান আড়ি।
এখন আমি নিজেই পারি
খাই না চা আর চেয়ে,
নিজেও বানাই, ছেলেও বানায়
কখনো বানায় মেয়ে।
নিজের হাতে বানিয়ে খাই চা
আর খুঁজি না দাওয়াত কারো বাড়ি,
চেয়ে খাওয়ার বাতিক ছিল যা
জেন-জি যুগে দিয়েছি তা ছাড়ি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!