শেরপুরে লাইফ ইন্সুরেন্স এজেন্ট বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।

ওইসময় তিনি বলেন, এ কোর্সে অংশগ্রহণকারীগণ জীবন বীমা সংক্রান্ত নীতিমালা, গ্রাহকসেবা, বিমা বিক্রয় কৌশল, এবং ইনস্যুরেন্স খাতে স্বচ্ছতা ও পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করবেন। অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং বীমা খাতে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পরিচালক এসএম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ কোর্সে জেলার ৪০ জন লাইফ ইন্সুরেন্স এজেন্ট অংশগ্রহণ করছেন।




