ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবু সাইদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৬ আগস্ট বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জানা যায়, গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। গ্রেপ্তার ছয় আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি শেষ হয় ২৯ জুলাই।

Shamol Bangla Ads

এর আগে গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই মামলায় মোট ৩০ জন আসামি। এর মধ্যে ৬ জন গ্রেফতার আছেন। বাকি ২৪ জন পলাতক রয়েছেন। পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত ৪ জনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন, আইনজীবী সুজাত মিয়া, ইসরাত জাহান, শহীদুল ইসলাম ও মামুন উর রশীদ।

Need Ads
error: কপি হবে না!