ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাশনে বিআরটিসি বাস পোড়ানো ও হামলার ঘটনায় ২ মামলা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৪:১৯ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে বিআরটিসি বাস পোড়ানো ও হামলার ঘটনায় ২ মামলা

ভোলার চরফ্যাশনে বিআরটিসি বাস পোড়ানো ও হামলার ঘটনায় ২ মামলা ভোলা প্রতিনিধি : ভোলার  চরফ্যাশনে ৪ জানুয়ারী রাতে বাস পোড়ানো ও নির্বাচন অফিসের সামনে হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯০ নেতাকর্মী ও ৪০জন অজ্ঞাত কে আসামী করে চরফ্যাশন থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটির আসামীদের মধ্যে ছাত্রদল কর্মী তিলক কে আটক করেছে পুলিশ।
জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকিং করা বিআরটিসির একটি বাসে দুর্বৃত্তরা পেট্্েরাল ঢেলে আগুন দিলে বাসটি পুড়ে যায়। একই রাতে নির্বাচন অফিসের  সামনে আওয়ামী লীগ কর্মী তাপস দাসের উপর হামলা, মারধরও কাগজপত্র পুড়িয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা । এ দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে চরফ্যাশন থানায়। বিআরটিসি বাস পোড়ানো মামলায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি,ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে ও ২৫জনকে অজ্ঞাত আসামী করে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের সালাহ উদ্দিন মুরাদ বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেন (মামলা নং ৩) ও নির্বাচন কমিশন অফিসের সামনে হামলাও মারধরের ঘটনায় পৌর ৪নং ওয়ার্ডের তাপস দাস বাদী হয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৩ জন নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে ও ১৫জন অজ্ঞাত আসামী করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করে। (মামলা নং ৪)
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আসামী করে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন , ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর , সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় যুবদল সহ-সম্পাদক ও জেলা যুবদল সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন ।

Shamol Bangla Ads

ভোলা প্রতিনিধি :
ভোলার  চরফ্যাশনে ৪ জানুয়ারী রাতে বাস পোড়ানো ও নির্বাচন অফিসের সামনে হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯০ নেতাকর্মী ও ৪০জন অজ্ঞাত কে আসামী করে চরফ্যাশন থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটির আসামীদের মধ্যে ছাত্রদল কর্মী তিলক কে আটক করেছে পুলিশ।
জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকিং করা বিআরটিসির একটি বাসে দুর্বৃত্তরা পেট্্েরাল ঢেলে আগুন দিলে বাসটি পুড়ে যায়। একই রাতে নির্বাচন অফিসের  সামনে আওয়ামী লীগ কর্মী তাপস দাসের উপর হামলা, মারধরও কাগজপত্র পুড়িয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা । এ দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে চরফ্যাশন থানায়। বিআরটিসি বাস পোড়ানো মামলায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি,ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে ও ২৫জনকে অজ্ঞাত আসামী করে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের সালাহ উদ্দিন মুরাদ বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেন (মামলা নং ৩) ও নির্বাচন কমিশন অফিসের সামনে হামলাও মারধরের ঘটনায় পৌর ৪নং ওয়ার্ডের তাপস দাস বাদী হয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৩ জন নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে ও ১৫জন অজ্ঞাত আসামী করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করে। (মামলা নং ৪)
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আসামী করে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন , ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর , সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় যুবদল সহ-সম্পাদক ও জেলা যুবদল সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!